Skip to main content

https://www.facebook.com/Al-Aksa-islamic-center-778950895803756/

বিচ্ছেদ

বিচ্ছেদ ​লেখক: সাব্বির আহম্মেদ ​পৃষ্ঠা ১: শেষ বিকেলের ছায়া ​শহরের এই পরিচিত ক্যাফেটা আজ বড্ড অচেনা লাগছে আরিয়ানের কাছে। জানালার বাইরে আকাশটা ঠিক মেঘলার নামের মতোই মেঘাচ্ছন্ন। টেবিলের ওপর রাখা দুটো কফির মগ থেকে ধোঁয়া ওঠা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। আরিয়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার কাঁচ বেয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা জলের দিকে। সে ভাবছে, সম্পর্কগুলো কি এই জলবিন্দুটার মতোই? কিছুক্ষণ কাঁচের গায়ে লেগে থেকে তারপর নিঃশব্দে হারিয়ে যায়? “আরিয়ান, কিছু তো বলো...” মেঘলার কণ্ঠস্বর ভাঙা। আরিয়ান শান্ত গলায় বলল, “বলার তো অনেক কিছুই ছিল মেঘলা। কিন্তু তুমি তো চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, তবে আমার বলায় কী-ই বা এসে যায়?” ​পৃষ্ঠা ২: বৃষ্টির শহর ও একাকীত্ব ​মেঘলা ক্যাফে থেকে বেরিয়ে গেল। আরিয়ান বসে রইল সেই একই জায়গায়। সে জানালার বাইরে তাকিয়ে দেখল, মেঘলা একটা রিকশায় উঠছে। রিকশাটা চলতে শুরু করলে মেঘলা একবারও পেছন ফিরে তাকাল না। আরিয়ান অনুভব করল, তার বুকের ভেতরটা যেন মরুভূমির মতো খাঁ খাঁ করছে। সেও ক্যাফে থেকে বেরিয়ে এলো। ছাতাটা ব্যাগে থাকলেও সে সেটা বের করল না। এই শহরের প্রতিটি বৃষ্টিবিন্দু আজ তাকে বলছে— ...

রাজনৈতিক

 


 রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা আসতে শুরু করেন
রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা আসতে শুরু করেনছবি: সাজিদ হোসেন

রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ সোমবার বেলা দুইটায় এই সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা।

নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা আসতে শুরু করেন। ঢাকার বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা নেতা–কর্মীদের নিয়ে মিছিল করে এই সমাবেশে যোগ দিচ্ছেন। সবুজ, খয়েরি, সাদাসহ বিভিন্ন রঙের টি-শার্ট, টুপি পরে মিছিল নিয়ে তাঁরা আসছেন।

ব্যানার, পোস্টার এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তাঁরা মিছিল করছেন। কাঠ ও কাগজের বিভিন্ন ধরনের নৌকা মিছিলে এসেছে। ‘নৌকা নৌকা’সহ বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছেন নেতা–কর্মীরা। ঢোল, বাঁশিসহ নানা ধরনের বাদ্যের সঙ্গে তাঁরা নেচে স্লোগান দিচ্ছেন।

বেলা আড়াইটার দিকে দেখা যায়, মাঠের বিভিন্ন অংশ ফাঁকা রয়েছে। তবে মাঠসংলগ্ন আশপাশের সড়েক বহু নেতা–কর্মী স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি শরফুদ্দিন আহমেদ বলেন, ‘শেখ হাসিনা থাকবেন সংসদে, আমরা থাকব রাজপথে।’

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ বলেন, কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে তার জবাব দেওয়া হবে।

নেতারা বলেন, দেশবাসী নৌকাকে ভোট দিয়ে এবারও শেখ হাসিনাকে জয়যুক্ত করবেন।

Comments

Popular Posts